নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

র‌্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা
র‌্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীরের নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফুল কবীর নয়ন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূইয়া।

আলোচনা সভায় তিন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- অ্যাডভোকেট মোসা. ফাতেমা বেগম, অ্যাডভোকেট ইশরাত জাহান শম্পা ও অ্যাডভোকেট মো. সালাহ্ উদ্দিন খন্দকার সোহেল। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X