গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

নিহত আনোয়ার হোসেন। ছবি : কালবেলা
নিহত আনোয়ার হোসেন। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে বঁটি দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। বুধবার (৩০ এপ্রিল) সকালে ছেলেকে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন তিনি।

নিহত আনোয়ার হোসেন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বাসিন্দা ঘাতক মোহাম্মদ আলীর ছেলে। এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানায়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন মাদকাসক্ত ছিল। মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর পর চিকিৎসা শেষে মালয়েশিয়া পাঠায় তার পরিবার। প্রায় দুবছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে সে। প্রায়ই টাকার জন্য বাবাকে চাপ দিত ছেলে।

তিনি আরও বলেন, মাঝে মাঝে পুকুরের মাছ চুরি করে বিক্রি করে দিত। মঙ্গলবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে মারতে থাকে আনোয়ার। এতে বাবা মোহাম্মদ আলী বাধা দিলে তাকে ঘুষি মারে ছেলে। পরে রাত ৩টার দিকে বঁটি দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন তিনি। আজ সকালে ঘাতক বাবা ছেলেকে হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

ভারতের জন্য দুঃসংবাদ

১০

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১১

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১২

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৩

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৪

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

১৫

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

১৬

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

১৭

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১৮

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

২০
X