রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল নামের একটি কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল নামের একটি কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল নামের একটি কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (০১ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুল হান্নান, সিকিউরিটি মো. কবির হোসেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানার শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ৮ টার দিকে বিকট শব্দে কারখানার গ্যাসের লাইজারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কারখানার শ্রমিকরা আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আসেন। এতে কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুল হান্নান, সিকিউরিটি মো. কবির হোসেন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, মঞ্জু টেক্সটাইল কারখানায় গ্যাসের লাইজার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো যাবে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মঞ্জু টেক্সটাইল কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কারখানার তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১০

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১১

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১২

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৩

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৪

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৫

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

১৬

নয় শিক্ষক দিয়ে চলছে ৯ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

১৭

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

১৮

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

১৯

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

২০
X