বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরী উদ্ধারে গিয়ে হামলায় আহত তিন পুলিশ সদস্য

আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি : কালবেলা
আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। হামলায় আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (৫ মে) বিকেলে কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সুজন হোসেন নামের এক যুবক যশোর থেকে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে নিয়ে বাকুলিয়া গ্রামের ইমাদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। সুজন হোসনে বাকুলিয়া গ্রামের ইমদাদুল ইসলামের শ্যালিকার ছেলে। পরে সুজন ওই কিশোরীকে জোরপূর্বক পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করে। এ ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর যশোর থানার পুলিশ সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধারে বাকুলিয়া গ্রামে যায়।

এ সময় পুলিশ ইমাদুলের বাড়িতে গিয়ে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় ৬/৭ জন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত পুলিশ সদস্য রাবেয়া খাতুন বলেন, ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ৬/৭ জন লোক এসে আমাকে মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা অপর এক নারী কনস্টেবলকেও বেধড়ক মারধর করে তারা।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে পাঠানো হয়েছে। যশোর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে। তারা চাইলে আমরা সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X