কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

বাঁ থেকে- ঘাতক মিনিবাস ও নিহত কলেজ শিক্ষার্থী সিয়াম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- ঘাতক মিনিবাস ও নিহত কলেজ শিক্ষার্থী সিয়াম। ছবি : সংগৃহীত

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে কলেজ শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার পর তাকওয়া পরিবহন নামে মিনিবাসটি আটক করে জনতা। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহত সিয়ামের (১৯) বাড়ি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামে। তিনি মাস্টারবাড়ী এলাকার রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জিএমপির সদর থানার ওসি মেহেদী হাসান কালবেলাকে জানান, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে ওই বাসে চড়ে মাস্টারবাড়ী এলাকায় আসছিলেন। এ সময় হাফ ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে তিনি চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যান।

এ সময় গাড়ির পেছনের চাকায় লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, বাসের চালক ও হেলপারকে ধরার চেষ্টা চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১০

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১১

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১২

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৩

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৪

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৫

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৭

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৮

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৯

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

২০
X