মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মামলা বাণিজ্যের অভিযোগে বৈষম্যবিরোধী ২ ছাত্র প্রতিনিধি আটক

আটক আশরাফুল ইসলাম রাজু (বামে) ও মেহেরাব খান (ডানে)। ছবি : সংগৃহীত
আটক আশরাফুল ইসলাম রাজু (বামে) ও মেহেরাব খান (ডানে)। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে মামলার নামে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে তাদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃত আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে ও মেহেরাব খান সদর উপজেলার উত্তর সেওতা গ্রামের মতিউর রহমানের ছেলে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, রাজু ও মেহেরাবকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। শুনেছি তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছেন।

আটকদের বিষয়ে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, মেহেরাব ও রাজু আওয়ামী লীগসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মমলা দায়ের করেন। আবার সেই মমলা থেকে আসামিদের নাম উঠিয়ে দিবে এমন কথা বলে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তারা জড়িত বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

পেনশনে বড় সুখবর, কারা পাচ্ছেন বাড়তি সুবিধা?

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা, পানিবন্দি ও খাবার সংকটে বাসিন্দারা

এবার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে নিজের নামে রাখলেন ট্রাম্প

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

১০

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ দেখায় 

১১

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

১২

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

১৩

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

১৪

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

১৫

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

১৭

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

১৮

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

১৯

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

২০
X