কালবেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে আইনজীবীকে ‘রড দিয়ে পেটালেন’ অতিরিক্ত ডিআইজি

ময়মনসিংহে আইনজীবীকে ‘রড দিয়ে পেটালেন’ অতিরিক্ত ডিআইজি

এক আইনজীবীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান ঘটনার বিস্তারিত জানান। সেখানে তিনি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

জেলা জজকোর্টের আইনজীবী আশিকুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিজের ভাই মিজানুর রহমান সুজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তিনি। বুধবার অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের কার্যালয়ে তার এবং পরিবারের উপস্থিতিতে এ অভিযোগের শুনানি হয়।

আশিকুরের অভিযোগ, শুনানির সময় তাকে চড় মারেন অতিরিক্ত ডিআইজি। এক পর্যায়ে নিজেকে আইনজীবী পরিচয় দিলে এনামুল গালাগাল শুরু করেন এবং কনস্টেবলকে দিয়ে রড আনিয়ে হাতে ও পায়ে বেধড়ক পেটান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল বলেন, আশিকুরের পারিবারিক বিরোধ নিয়ে শুনানিতে তার মা অভিযোগ করেন যে, ছেলে তাকে প্রায়ই মারধর করে। শুনানি চলার এক পর্যায়ে কক্ষের ভেতরই মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন আশিকুর। এ সময় তাকে চড় দিয়ে থামানো হয়। তবে তাকে রড দিয়ে পেটানোর অভিযোগ মিথ্যা।

এ ঘটনায় বৃহস্পতিবার আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন আশিকুর। সভায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। পরে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্তের দাবি জানান আইনজীবী সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এনামুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে শনিবার পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে তার বিরুদ্ধে মামলা করা হবে।’

এ প্রসঙ্গে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য বলেন, অতিরিক্ত ডিআইজি যে কাজ করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত দায়। তারপরও আমরা অবশ্যই বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X