বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১২:৫১ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে বিরোধ, জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

আটক সামিয়েল মার্ডি। ছবি : কালবেলা
আটক সামিয়েল মার্ডি। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শাশুড়ি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাহা বেসরা (৫৫) উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। এ ঘটনায় আহতরা হলেন সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার কলহ চলে আসছিল। এর একপর্যায়ে গত মাসে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে সামিয়েল মার্ডিকে আটক করেছে। নিহত মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X