গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভেলা থেকে পড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাইবান্ধার পলাশবাড়ীতে ভেলা থেকে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বৈরী হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

গাইবান্ধা পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X