মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পালিত ছেলের হাতে মা খুন

অভিযুক্ত পালক ছেলে শেখ শামস বিন শাহজাহান ও নিহত সুলতানা খালেদা সিদ্দিকা রুমি। ছবি : সংগৃহীত
অভিযুক্ত পালক ছেলে শেখ শামস বিন শাহজাহান ও নিহত সুলতানা খালেদা সিদ্দিকা রুমি। ছবি : সংগৃহীত

যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় পালিত ছেলের হাতে খুন হয়েছেন সুলতানা খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামের এক নারী। নিহত খালেদা ওই এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী।

শুক্রবার (২৩ মে) রাতে দত্তক নেওয়া ছেলে শেখ শামস বিন শাহজাহান (১৯) তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

নিহতের ভাড়াটিয়া ইমরান (২৫) জানান, রাত আনুমানিক ২টার দিকে তাদের ঘর থেকে চিৎকার ও বাগবিতণ্ডার শব্দ পেয়েছিলেন। সন্দেহ হলে শনিবার (২৪ মে) বিকাল ৩টার দিকে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, পরে এসআই জাহাঙ্গীর আলম স্থানীয়দের সঙ্গে নিয়ে ভিকটিমের ঘরের দরজা খোলার অনুরোধ করলে আসামি শামস দরজা খুলে দেন। পুলিশ ঘরে ঢুকে লাশ উদ্ধার করে এবং মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলেই শেখ শামসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, নিঃসন্তান দম্পতি খালেদা-শাহজাহান ১৯ বছর আগে কুমিল্লা থেকে তিন মাস বয়সী শামসকে দত্তক নেন। গত চার-পাঁচ বছর ধরে শামস মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের জন্য সে প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। টাকা না দিলে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করত বলেও প্রতিবেশীরা জানিয়েছেন।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত কালবেলাকে বলেন, পুলিশের প্রাথমিক ধারণা করা হচ্ছে- নেশার টাকার জন্যই বাগবিতণ্ডার একপর্যায়ে খালেদা সিদ্দিকাকে পিটিয়ে হত্যা করে পালিত ছেলে শামস। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X