কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যার খবরে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। ছবি : কালবেলা
চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যার খবরে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল হক নামে আরও একজনকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ির পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি কোনাবাড়ি থানার পারিজাত আমতলা এলাকায় হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, দুপুরে কোনাবাড়ির পারিজাত আমতলা এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগ এনে দুজনকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই এক দিনমজুর নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

১০

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

১২

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

১৩

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১৬

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১৭

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১৮

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৯

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

২০
X