চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিএমপিতে দুই থানায় ওসি পদে রদবদল

সিএমপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সিএমপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। রোববার (২৫ মে) নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সিটিএসবির পরিদর্শক থেকে মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। আর চলতি বছরের ৬ জানুয়ারি ডিবি উত্তর বিভাগের পরিদর্শক থেকে মো. কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছিল।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X