ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার ও দুজন আটক। ছবি : কালবেলা
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার ও দুজন আটক। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে।

গ্রেপ্তার সামিরুল বাহাদুরপুর ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

রোববার (২৫ মে) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে।

সেনাবাহিনী অভিযান শেষে উদ্ধার অস্ত্র-গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রগুলোসহ দুজন আসামিকে ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে ভেড়ামারা থানা।

ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এ সময় সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল, ৭টি বিভিন্ন সাইজের রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়।

এ ছাড়া নান্নুর বাড়ি থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ওই এলাকার পরিত্যক্ত জায়গা থেকে আরও ১টি দেশি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সামিরুল ইসলাম ও নান্নু আলিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে অস্ত্রসহ ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, রোববার সেনাবাহিনী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দুজন আসামিসহ ১টি দেশি রিভালবার, ৭ রাউন্ড গুলি, অবিস্ফোরিত ৯টি ককটেল, ৭টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল হস্তান্তর করে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X