নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় আহত পুলিশের ৬ সদস্য

নরসিংদী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নরসিংদী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

নরসিংদীর বেলাবোতে স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিম নগর উচ্চ বিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও জুয়ার আসরে অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী। তারা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় একটি মামলা করেছেন। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার।

আসামিরা হলেন- উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মো. শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন (৩৮), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের ইব্রাহিম খলিলসহ (৪৩) অজ্ঞাত আরও ৪০-৫০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাঙচুর করা হয়েছে। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে তারা সবাই আশংকামুক্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X