শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই

অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাইয়ের শিকার দুই ইরানি যুবক। ছবি : কালবেলা
অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাইয়ের শিকার দুই ইরানি যুবক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (২৫ মে) দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাতি হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে এ ঘটনা ঘটে।

আটক দুই ইরানি নাগরিক হলেন আস্কান (২৯) ও হুসাইন (৩৩)।

স্থানীয় সূত্র জানায়, ওই দুই ইরানি যুবক টাকা ভাঙানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করে। এ সময় টাকার সঙ্গে চেতনানাশক ওষুধ ব্যবহারের মাধ্যমে ফিডের দোকানদার আব্দুল বাবুকে অজ্ঞান করে। এতে বিদেশিরা যা বলছিল, বাবু ঠিক তাই করছিল।

একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা তাদের হাতে দেয়। বিদেশিদের পকেটে সেগুলো রাখার সময় কিছু টাকা পড়ে যায়। এ বিষয়টি একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের নজরে আসে। পরে তিনি মার্কেটে অজ্ঞান পার্টি ঢুকেছে বলে চিৎকার দেন। এতে আশপাশে থাকা প্রায় শতাধিক লোক জড়ো হয়ে তাদের গণধোলাই দেয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব কালবেলাকে জানান, ঘটনাস্থল থেকে ওই দুই ইরানিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢাকা ফেরার পথে ভুঁইয়াগাতি এলাকায় বাস থামালে তাদের সঙ্গে থাকা পুরোনো টাকার নোট পরিবর্তন করতে গেলে গণধোলাইয়ের শিকার হন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X