লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে খাল থেকে ২১ দোকান উচ্ছেদ 

খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ছবি : কালবেলা
খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর জেলা প্রশাসন বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান চালিয়েছে।

সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

জানা গেছে, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খালের ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ। এ ছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এ জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X