মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বাঁধ

কাটা হচ্ছে নদীর পাড়। ছবি : কালবেলা
কাটা হচ্ছে নদীর পাড়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এর ফলে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ। উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকায় নদীর পাড়, তীর কেটে অবৈধভাবে মাটি বিক্রি করছে চক্রটি।

রোববার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাড় থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। প্রভাবশালী চক্রটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাস জমির পাশাপাশি নদীর বাঁধ ও নদী তীরের মাটি কেটে উপজেলার বিভিন্ন জায়গার পুকুর, ডোবা, নালা ও ফসলি জমি ভরাট করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ মাটি কাটা চক্রটির অনেক সদস্য রয়েছে। তাদের মধ্যে আদমপুর এলাকায় মাটি কাটছেন খলাপাড়া গ্রামের শহীদ ও আওড়ারচর এলাকার জহির।

নামপ্রকাশে অনিচ্ছুক আদমপুর, খলাপাড়া গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় মাটি কাটার চক্রটি দীর্ঘদিন থেকে নদীর পাড়, ফসলি জমি, নদীর চর থেকে মাটি কাটছেন। তবে ৫ আগস্ট পটপরিবর্তনের পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। কেউ বাধা দিলে পতিত সরকারের দোসর বলে মামলা হামলার ভয় দেখায়। এ কারণে কেউ কথা বলতে সাহস করে না। গত বছর নদীর বাঁধ ভেঙে গ্রামসহ বহু এলাকায় পানি উঠে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও ভয়ে আছি যেভাবে মাটি কাটছে একটু ঢলেই ভাঙতে পারে নদীর বাঁধ।

আদমপুর এলাকায় হাওড়া নদীর পাড় কাটার স্থানে গিয়ে কথা হয় মাটি কাটা চক্রের সদস্য জহিরের সঙ্গে। তিনি বলেন, আমি মাটি কিনেছি। নদীর পাড় কার কাছ থেকে কিনছেন এ প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি।

অপর অভিযুক্ত শহীদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, আমি বিষয়টি আখাউড়ার ইউএনওকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন কালবেলাকে বলেন, আমি এখনি লোক পাঠাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X