ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ মে) সকালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২৫ তে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন কুড়ের পাড় এলাকার নান্নু মিয়ার ছেলে আল আমিন (৩৫) এবং তার স্ত্রী একই ইউনিয়নের ইদ্রিস মিয়ার মেয়ে জরিনা বেগম (৩০)।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৪ বছর আগে জরিনার সঙ্গে আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। অভাব-অনটনের সংসারের সচ্ছলতা ফেরাতে জরিনা কিস্তিতে টাকা এনে আল আমিনকে অটোরিকশা কিনে দেয়। সম্প্রতি সে অটোরিকশাটির আয় পরিবারের দিচ্ছিল না। পরে জানা যায় আল আমিন তার স্ত্রী জরিনাকে না জানিয়ে অটোরিকশাটি বিক্রি করে দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।

তারা আরও জানান, রোববার রাতে আল আমিন জরিনার ভাইকে ফোন করে জানায় জরিনা বিষপান করে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে আনার পথে সে মারা গেছে। এ সময় আল আমিনও বিষপান করেছে বলে জানায়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করেছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X