আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ 

নদীর পাড় কেটে মাটি বিক্রি, জরিমানা ১ লাখ

মাটি বিক্রির অভিযোগে জহির নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
মাটি বিক্রির অভিযোগে জহির নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে জহির নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

এর আগে সকালে কালবেলার অনলাইনে ‘নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বাঁধ’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নদীর পাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেন উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, উপজেলার মোগড়া ইউনিয়নে আদমপুর এলাকায় ভেকু দিয়ে হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। যা নদী রক্ষা বাঁধ, পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামোর জন্য হুমকিস্বরূপ। অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জহির নামে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। যেসব ব্যক্তি এ কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মোগরা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১০

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১১

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১২

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৩

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৫

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৭

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৮

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৯

গন্তব্য

২০
X