চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

রেলের টিকিট কালোবাজারিতে আরএনবি জড়িত : দুদক

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিতে টিকিট বুকিং সহকারী ও স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। শিগগিরই এর পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তা সুবেল আহমেদ।

মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দুদকের পরিচালিত অভিযানে যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে। এতে দেখা যায়, টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে যোগসাজশ করে টিকিট কালোবাজারিতে জড়িত। অভিযানে এ চক্রের কার্যকলাপের সরাসরি প্রমাণ সংগ্রহ করে দুদক টিম।

এ ছাড়াও, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাও অতিরিক্ত অর্থের বিনিময়ে। এ অনিয়মে জড়িত রেলওয়ে কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আইনি ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X