চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাকে পিটিয়ে জখম

চাঁদপুরের স্বেচ্ছাসেবকদল নেতা মিলন হোসেন। ছবি : কালবেলা
চাঁদপুরের স্বেচ্ছাসেবকদল নেতা মিলন হোসেন। ছবি : কালবেলা

চাঁদপুরে চাঁদা দিতে না চাওয়ায় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত মিলন হোসেন বাকিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৭ মে) হাজীগঞ্জের বাকিলার ফকিরবাজার রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরইমেধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বর্তমানে আহত অবস্থায় মিলন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (২৮ মে) বিকালে মিলনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত অবস্থায় দেখা যায়। এর আগে সকালে হাজীগঞ্জ থেকে সদরে উন্নত চিকিৎসার জন্য মিলনকে রেফার করা হলে সদর হাসপাতালের আরএমও আসিবুল আহসান তাকে ভর্তি নিয়ে নেন।

ঘটনা প্রসঙ্গে আহত মো. মিলন বলেন, আমি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল করি। আমার নেতা তারেক রহমানের কোনো চাঁদাবাজকে আশ্রয় প্রশ্রয় না দিতে নির্দেশ দিয়েছেন। আমি একজন লাইসেন্সকৃত ঠিকাদার। মঙ্গলবার সকালে ফকিরবাজার সিএনজি স্ট্যান্ডের কাজের জন্য বালু ফেলতে গেলে একাধিকবার কারাগারে যাওয়া নাসির হোসেন (৪০) ৪ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি বলেন, আমি চাঁদা দিতে অস্বিকৃতি জানালে সে আমাদের কাজ বন্ধ করে দিয়ে আমাকে ভেলচা ও ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। ওই সময় সোহেল, খোকনসহ অন্যরাও মারধর করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। আমি দোষীদের কঠোর শাস্তির দাবি করছি।

মিলনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইভা জানান, আমার ৩টি ছোট ছোট বাচ্চা রয়েছে। আমার স্বামীকে চাঁদা না পেয়ে নাসিরসহ ওই সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মেরে ফেলতে চেষ্টা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। একইসঙ্গে আমার স্বামীর যাতে ভবিষ্যতে সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত হয় সে দাবি জানাচ্ছি। তার কোনো ক্ষয়ক্ষতি হলে এর দায়ও এই সন্ত্রাসীদের নিতে হবে।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন নাসির হোসেনসহ অন্যরা। তারা ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে কথা বলতে চাননি।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, মিলন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তিনি ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X