ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ভারি বৃষ্টিপাত, বেড়েছে ভোগান্তি

বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছেন না মানুষ। ছবি : কালবেলা
বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছেন না মানুষ। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাত থেকে ঝালকাঠি জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত শুরু হয়। কখনও মুষলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টি পড়ছে।

এ দিকে টানা বর্ষণে শহরের বেশ কয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিকশা ও অটোচালকরা। তবে শহরে মানুষের উপস্থিতি কম হওয়ায় যাত্রী পাচ্ছেন না তারা।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে না পেরে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষজন। শহরের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন দেরিতে। এদিকে জোয়ারের সময় জেলার সুগন্ধা ও বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, যেভাবে ভারি বৃষ্টি হচ্ছে এভাবে হলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা কালবেলাকে বলেন, নিম্নচাপের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে তবে এটি এখনও বিপৎসীমার নিচে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X