লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে হত্যাসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার 

২০ মামলার আসামি  মো. ইউসুফ। ছবি : সংগৃহীত
২০ মামলার আসামি মো. ইউসুফ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে ২০টি মামলা রয়েছে।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে রায়পুরের সোনাপুর ইউনিয়নের সিকদার রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. ইউসুফ রায়পুরের কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লারহাট এলাকার মিঁয়াজি বাড়ির আবুল কাশেমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর সদর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালত ইউসুফকে ৫ বছরের সাজা দেয়৷ একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়৷ তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা সদর থানা, রায়পুর থানা, চন্দ্রগঞ্জ থানা, রামগঞ্জ থানা এবং ডিএমপি, ঢাকার পল্টন থানা, মিরপুর থানায় হত্যা, হত্যার চেষ্টা, ডাকাতি, চুরি, মাদক ও প্রতারণাসহ ২০টি মামলা রয়েছে।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার এড়ানোর জন্য ইউসুফ দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। র‍্যাব তাকে গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালি রায়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X