পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মুহুরি নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিতের শঙ্কা

পানি বেড়ে যাওয়ার পর মুহুরি নদী। ছবি : কালবেলা
পানি বেড়ে যাওয়ার পর মুহুরি নদী। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে ফেনীসহ ছয়টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুদিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরি ও ফেনী নদীর পানি সমতল বাড়তে পারে। এসময় মুহুরি নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

ফেনী জেলার মুহুরি নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী একদিনে নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে মুহুরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ৬.৫৮ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।

ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় ৩৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে ৩০ ও ৩১ জুন। এছাড়া পরশুরাম ও ফুলগাজি উপজেলার মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় জরুরি সভাসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন। জেলা প্রশাসক স্থানীয়দেরকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, গত বছরের ভয়াবহ বন্যায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল অপারেটরদের সঙ্গে সভা করে তাদেরকে মোবাইল নেটওয়ার্ক সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X