ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

বর্গাচাষির ধান কেটে দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বর্গাচাষির ধান কেটে দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফেনীতে ২০ বর্গাচাষির পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যরা।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনিয়া গ্রামে ফেনী পৌর বিএনপি, কৃষক দল ও যুবদলের ৪০ নেতাকর্মী এ ধান কেটে দেন।

দলীয় সূত্রে জানা যায়, ধান কাটা শ্রমিকের সংকট ও শ্রমের মূল্য অত্যধিক হওয়ায় বর্গাচাষি বিধবা রাশেদা আক্তার, জয়নাল আবেদীন, সনাতন ধর্মাবলম্বী মিন্টুসহ ২০ জনের পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী। এতে সহজেই ধান কাটা হওয়ায় কৃষকরা অত্যধিক খুশি।

পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, শুক্রবার সকালে পূর্ব ছিলোনিয়া গ্রামের ২০ বর্গাচাষির পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছি। শুধু কাটা নয়, বাড়িতে পৌঁছে দিয়ে ধান মাড়িয়েও দেব আমরা। আমরা জানতে পারি শ্রমিক সংকট আর উচ্চমূল্য শ্রম হওয়ায় এ গ্রামের অনেক বর্গাচাষি ধান ঘরে তুলতে পারছেন না, তখনই জেলা যুবলের সদস্য আহসান সুমনের সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করি। প্রান্তিক কৃষকের পাশে থাকতে হবে, সাধারণ জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। এভাবেই দেশ এগিয়ে যাবে।

জেলা যুবদলের সদস্য আহসান সুমন, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারীসহ ছনুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X