কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত
যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবু ইসহাক রুহুল্লাহ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর সেনাবাহিনী ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তার আবু ইসহাক রুহুল্লাহ (২৪) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের গাজীপুরা এলাকায় একটি কারখানার ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শুক্রবার বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আবু ইসহাক রুহুল্লাহকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ভোরে সেনাবাহিনীর একটি দল আবু ইসহাককে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আমরা তাকে আদালতে পাঠায়।

উল্লেখ্য, শুক্রবার (২৩ মে) দুপুরে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশসহ অন্তত ৫ জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X