ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ১১ ঘণ্টার ব্যবধানে দুই ট্রেন লাইচ্যুত

ময়মনসিংহে ট্রেন লাইচ্যুতের একটি চিত্র। ছবি : কালবেলা
ময়মনসিংহে ট্রেন লাইচ্যুতের একটি চিত্র। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে চট্টগ্রাগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইচ্যুত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে শম্ভুগঞ্জ এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে দুপুর ১টা পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়নি।

ময়মনসিংহ লোকেশেডের ইনচার্জ মাসুম আহমেদ কালবেলাকে বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারে উদ্ধারকারী দল এখনও লোকোশেড থেকে ছেড়ে যায়নি। উদ্ধারকারী ট্রেন প্রথমে জংশন স্টেশনে ও পরে সেখান থেকে উদ্ধারকাজে যোগ দেবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরের বেগুনবাড়ি রেলস্টেশনের কাছে জামালপুরের তারাকান্দিগামী আন্তঃনগর যুমনা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে জামালপুরের সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাভিক হয়। বৈরী আবহাওয়ায় বেগুনবাড়ি এলাকায় একটি গাছ উপড়ে গেলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এ ছাড়া বৈরী আবহাওয়ায় কারণে রাত ১২টার দিকে শম্ভুগঞ্জে ট্রেন লাইনে গাছ পড়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে। পরে গাছ সরিয়ে ট্রেনটি পুনরায় চালু হয়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে লাইচ্যুত হওয়া যমুনা ট্রেন উদ্ধার শেষে ভোর ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X