হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন

পুশইন করা ব্যক্তিদের আটক করে বিজিবি। ছবি : কালবেলা
পুশইন করা ব্যক্তিদের আটক করে বিজিবি। ছবি : কালবেলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ২২ জনকে পুশইন করেছে ভারত। পরে তাদের আটক করে বিজিবি।

শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পুশইন করারা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জোহর আলী (৮০), একই এলাকার মো. আরিফ (১৯), মো. আসাদুল (৩০), মোছা. আছিয়া বেগম (৬০), মো. আশরাফুল (৩৫), মোছা. জাহানারা (৩০), মোছা. কাকলী (১০), আশরাফী (৬), মো. আমিনুল ইসলাম (৩৫), আফরোজা (২৪), মো. আ. হামিদ (৪২), রেহানা বেগম (৪০), মো. সুজন (২২), হাসি খাতুন (১৮), পারভীন বেগম (২১), শাহিনুর (০৩), মো. হাসানুর (০৭), নজরুল ইসলাম (৫০), ফাতেমা বেগম (৪৭), ইমরান হোসেন (২৩), সাবিনা (২০) ও ইসমাইল হোসেন (০২)।

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের ১৯৫৫নং পিলারের মাঝামাঝি গেটের নিকট দিয়ে ২২ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। জানা গেছে, তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ, গত ২৬ মে একই সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশইন করেছিল ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X