কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের বঁটির কোপে ছোট ভাই নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনার কয়রায় বড় ভাইয়ের বঁটির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী (৩৫) উলা গ্রামের মৃত দারা গাজীর ছেলে। অভিযুক্ত বড় ভাই শহিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহিদুল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় সাহেব আলী তাকে থামাতে গেলে প্রথমে শহিদুল তার স্ত্রীকে মারধর করা বন্ধ করলেও পরবর্তীতে সাহেব আলীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। শহিদুল প্রথমে সাহেব আলীকে একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। সাহেব আলী পড়ে গেলে শহিদুল ঘরে ব্যবহৃত বঁটি দিয়ে তাকে জবাই করে হত্যা করেন।

খবর পেয়ে কয়রা থানার ওসি জিএমএম ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শহিদুলকে বাড়িতে না পেয়ে ২ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে হত্যাকারী শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কয়রা থানার ওসি জিএমএম ইমদাদুল হক বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X