তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলের পানিতে বাঁধের সঙ্গে ভেসে গেল ঘরবাড়ি

পানির প্রবল স্রোতে বাঁধের সঙ্গে ভেঙে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা
পানির প্রবল স্রোতে বাঁধের সঙ্গে ভেঙে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে বাঁধের সঙ্গে ভেসে গেছে চারটি পরিবারের ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ আরও পাঁচ-ছয়টি পরিবার।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল পুরান হাটি ও নতুন হাটির মাঝের খালটি (বাঁধ) পানির প্রবল স্রোতে ভেঙে গেলে বসতবাড়ি ভেসে যায়।

স্থানীয়রা জানান, সারাদিনে পানির স্রোতে বাঁধ সংলগ্ন মাফিক মিয়া, আফলাকুল, শহিদ উদ্দিন ও জসিম উদ্দিনের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়। বাঁধের অপর পাশে থাকা বড়দল নতুন হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচের মাটি সরে যাওয়ায় ভবনটিও ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া পানির প্রবল স্রোতের মুখে মারাত্মক ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ-ছয়টি পরিবার।

বড়দল পুরান হাটি গ্রামের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি হাওরে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রবেশপথ না থাকায় বড়দল নতুন হাটি ও পুরান হাটির মাঝের খাল নামের বাঁধটি ঢলের পানিতে ভেঙে যায়। পানির স্রোত বেশি থাকায় খালের পাড়ের পুরান হাটি অংশের মাসুক মিয়া, আফলাকুল, শহিদ উদ্দিন ও জসিম উদ্দিন এ চারটি পরিবারের বসতবাড়ি ভেঙে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ভুক্তভোগীরা নিরাপদ সরে গেলেও আসবাবপত্রসহ বাড়িগুলো ভেসে গেছে। এতে পরিবার চারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। এ ছাড়া আরও ৫/৬টি পরিবার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তারাও এখানে থাকতে পারবে না। বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে।

জুয়েল মিয়া বলেন, হাওরগুলোতে যদি পানি প্রবেশ ও নিষ্কাশনের জন্য একাধিক স্লুইসগেটের ব্যবস্থা না করা হয় তাহলে যেকোনো স্থায়ী বাঁধ ভেঙে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে।

ভুক্তভোগীরা জানান, পানির চাপে বাঁধটি ভেঙে যায়। পরে সারা দিনে পানির প্রবল স্রোত আমাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়। আমরা এখন বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমাদের এখন মাথা গোঁজার জায়গা নাই। ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব, কি করব মাথায় কাজ করছে না।

বড়দল নতুন হাটি গ্রামের ইউপি সদস্য সাময়ুন কবির বলেন, ঢলের পানিতে বড়দল নতুন হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাঁধটি ভেঙে গিয়ে আমাদের বিদ্যালয় ভবনের নিচের মাটি সরে গেছে। এতে ভবনটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, বিষয়টি জেনেছি। আজ সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X