ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না জাপান প্রবাসীর

নিহত জাপান প্রবাসী মঞ্জু আলম। ছবি : কালবেলা
নিহত জাপান প্রবাসী মঞ্জু আলম। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম নামের এক জাপান প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাপান প্রবাসী মঞ্জু আলম (৫৫) ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঞ্জু আলম দীর্ঘ ১০ বছর ধরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে জাপানে বসবাস করে আসছিলেন। এক সপ্তাহ আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করতে তিনি জাপান থেকে দেশে ফেরেন। শনিবার দুপুর ২টার দিকে বাড়ির নির্মাণকাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেলে এক প্রতিবেশী যুবককে সঙ্গে নিয়ে সৈয়দপুর যান।

আরও জানা গেছে, সৈয়দপুরে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্বর এলাকায় বাঁক নেওয়ার সময় একটি ট্যাংকলরির পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক অভি ও আরোহী জাপান প্রবাসী মঞ্জু আলম সড়কে ছিটকে পড়েন। এ সময় মঞ্জু আলম ট্যাংকলরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্যাংকলরিটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে সড়ক আইনে মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X