সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:৫১ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে মাটিচাপা ৪ জনের মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে টিলা ধসে মাটিচাপা পড়ে মারা যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
টানা বৃষ্টিতে টিলা ধসে মাটিচাপা পড়ে মারা যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে ঘরের ভেতরে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের চারজন মাটিচাপা পড়েন। এ ঘটনায় সাড়ে তিন ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

রোববার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন (১৩) ও রহিমা বেগম।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয় মানুষের সহযোগিতায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত পনে ৩ টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারি বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনার প্রায় তিন ঘণ্টা পড়ে সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X