সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

সেই দুই শিক্ষার্থীর পাশে তারেক রহমান

সিরাজগঞ্জের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই ভাইকে তারেক রহমানের উপহার পৌঁছে দেন বিএনপি নেতা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই ভাইকে তারেক রহমানের উপহার পৌঁছে দেন বিএনপি নেতা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এতিম শিক্ষার্থী ইমন ও রিপনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হয়।

রোববার (১ জুন) দুপরে উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।

এ সময় তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই কালবেলাকে। কালবেলার মাধ্যমেই আমাদের চোখে পড়েছে এতিম ইমন ও রিপন রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। কালবেলায় প্রকাশিত সংবাদটি ভাইরাল হলে বিষয়টি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তারেক রহমান আমাদের বলেছেন- এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত। আমি তারেক রহমানের নির্দেশেক্রমে আজ এখানে এসেছি।

তিনি আরও বলেন, রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যে পড়াশোনা করেছে এটা কঠিন একটা চ্যালেঞ্জ। ওদের বই রাখার জায়গা নেই, বাড়িতে থাকার জায়গা পর্যন্ত নেই। এই ধরনের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী, অর্থের অভাবে এদের পড়াশোনা যেন থেমে না যায়, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ মে কালবেলায় ‘রাজমিস্ত্রির কাজ করে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দুই ভাই’ শিরোনামে একটি স্টোরি প্রচার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X