সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাদা পাথর পর্যটনকেন্দ্র। ছবি : সংগৃহীত
সাদা পাথর পর্যটনকেন্দ্র। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সিলেটের চার উপজেলায় জলাবদ্ধতা অপরিবর্তিত রয়েছে। নগরের অধিকাংশ এলাকা জলমগ্ন। বৃষ্টি থামায় পানি নামলেও আতঙ্কে সময় পার করছেন বাসিন্দারা। যে কোনো দুর্ঘটনা এড়াতে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথর বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১ জুন) কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। আবহাওয়া স্থিতিশীল হলে এটি খুলে দেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৫৮২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম চালু করেছে।

সিলেটের নদ-নদীগুলোর পানি আরও বেড়েছে। ৪টি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা। সেগুলো হচ্ছে, কানাইঘাট, আমলসীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ। সিলেট পয়েন্টে সুরমার পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও সময়ে সময়ে বাড়ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার বৃষ্টির হিসাবে চলতি বছর এটাই সর্বোচ্চ।

সরেজমিনে দেখা গেছে, নগরের বাগবাড়ি, ওসমানী মেডিকেল, সাগরদিঘিরপার, চৌকিদেখি, যতরপর, উপশহর, মেজরটিলা এলাকাসহ অন্তত অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রোববার বিকেল ৩টায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল। একই সময়ে কুশিয়ারা জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল।

সিলেট পয়েন্টে সুরমা বিকেল ৩টায় বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এ পয়েন্টেও পানি দ্রুত বাড়ছে। সকাল ৯টায় এ পয়েন্টে পানির প্রবাহ ছিল বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে। রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর দুটো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদনদীর পানিও বাড়ছে।

নগরীর উপশহরের বাসিন্দা গৃহিণী শিমলা আক্তার জানান, রান্নাঘর তলিয়ে যাওয়ায় তারা সকালের রান্নাবান্না করতে পারছেন না। শনিবারও একইভাবে তাদের রান্নাঘর তলিয়ে গিয়েছিল। এতে তারা প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন।

মিরাবাজারে বাসিন্দা জুঁই দাস কালবেলাকে বলেন, শনিবার রাত থেকে জলাবদ্ধতার কারণে আমাদের বসতঘরে পানি ঢুকে গেছে। আমরা খুব কষ্টে রাত-দিন পার করছি। সময়মতো যদি নদী পরিস্কার করা হতো তাহলে আমরা ভোগান্তিতে পড়তাম না।

আখালিয়ার শফিক মিয়া কালবেলাকে বলেন, দুদিন থেকে আমাদের এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে আমার ঘরে পানি ঢুকে গেছে। ভোগান্তিতে পড়েছি আমরা। সিটি করপোরেশন যদি সময় মতো ছড়া-খাল ও নদী পরিস্কার না করে তাহলে আমাদের ভোগান্তি কমবে না।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ভারি বৃষ্টিপাত হওয়ায় পানি কয়েক ঘণ্টা জমে থাকে। বৃষ্টি কমে গেলে পানিও দ্রুত সরে যায়।

সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, শনিবার থেকে সিলেটের বিভিন্ন উপজেলা পরিদর্শন করেছি। অধিক বৃষ্টিপাতে জলাবদ্ধতা ও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ ভবন ও হোস্টেল নিচু থাকায় কিছু সময়ের জন্য পানি ঢুকেছে।

তিনি জানান, বন্যা মোকাবিলার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সর্ব্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। এ ছাড়া শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ৫৮২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X