কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ : আসামির আদালতে স্বীকারোক্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নরসিংদীতে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে শাহ পরান (৩০) নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে নরসিংদী জেলা পুলিশ।

রোববার (১ জুন) আসামি শাহ পরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে চালক শাহ পরান ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে গতকাল শনিবার (৩১ মে) মধ্যরাতে শাহ পরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

মোটরসাইকেল চালক শাহ পরান ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার আব্দুল আলীর ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ মে বিকালে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন এক সন্তানের জননী ওই ভুক্তভোগী নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে নির্জন স্থানে নিয়ে যান শাহ পরান। পরে সেখানে ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন পরান।

পরে ৯৯৯-এ সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে প্রধান আসামি হিসেবে মো. শাহ পরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে নরসিংদীর পলাশ থানায় মামলা করেন।

এরপর আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে থানা পুলিশ ও ডিবিসহ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো।

গত শনিবার (৩১ মে) মধ্যরাতে আসামি শাহ পরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের পর রোববার তাকে আদালতে পাঠানো হলে তিনি আদালতের কাছে অপরাধ স্বীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X