ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কেজিতে ৭৫ পয়সা ঘুষ নেওয়া সেই খাদ্য কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

স্ট্যান্ড রিলিজ করা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। পুরোনো ছবি
স্ট্যান্ড রিলিজ করা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। পুরোনো ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ লেনদেনসহ নানাবিধ দুর্নীতির সত্যতা পাওয়ায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পাশাপাশি কক্সবাজারের কুতুবদিয়া খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তাকে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৪ জুন) ঘাটাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণের বদলি ও পদায়ন নীতিমালা ২০১৬ (সংশোধিত ২০২২) এর ২(খ) অনুযায়ী রফিকুল ইসলামকে বদলির এই আদেশ দেয়া হয়। বুধবার তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ঘাটাইল উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে চাল সংগ্রহের ক্ষেত্রে চালকল মালিকদের থেকে কেজি প্রতি ৭৫ পয়সা ঘুষ নেয়ার অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে গত সোমবার (০২ জুন) খাদ্যগুদামে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম। এতে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের সত্যতা পায় দুদক। বিষয়টি নিয়ে চারদিকে তোলপাড় শুরু হলে একদিনের মধ্যে ঘাটাইল উপজেলা খাদ্য গুদাম ছেড়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তাকে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X