টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে চেরাগ আলী এলাকায় আফতাব সিএনজি স্টেশনের সংলগ্ন ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয়বাসের চালক গুরুতর আহত হন এবং যানচলাচলে ধীরগতি দেখা দেয় পুরো মহাসড়জুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সরকার পরিবহনের বাস ও গোপালপুরগামী সনিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফ্লাইওভারের মাঝামাঝি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চালক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় নিহতের খবর না থাকলেও ফায়ার সার্ভিসের সূত্র বলছে, উভয় বাসে থাকা অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুই চালকের অবস্থা গুরুতর। মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে কিছু সময়ের মধ্যেই পরিস্থিত ঠিক হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X