কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২৫

গাজীপুরে দুই বাসের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
গাজীপুরে দুই বাসের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ জুন) শ্রীপুর ও টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের ওপর দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটো দুমড়েমুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। তাদের নাম ও ঠিকানা বিস্তারিত জানা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবীবুর রহমান বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, শ্রীপুরে পিকআপ ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আসাদুজ্জামান রাজিব (৪০) ময়মনসিংহের পাগলা থানার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বহুজাতিক কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজিব। পথিমধ্যে আদিব ডাইং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ রাজিবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে পিক আপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক বলেন, সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান একইগামী একটি মোটরসাইকেলের পেছনে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর চালককে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X