গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ভয় দেখাতে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ফাঁকা গুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। পুরোনো ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। পুরোনো ছবি

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পর্যটন স্পটে জিরো পয়েন্টে পাথর চুরি করতে যাওয়া শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ভয়ে পালাতে গিয়ে পাথরে আঘাত পেয়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (০৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিছনাকান্দি পর্যটন স্পটের নদীর পূর্ব পাড়ে ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গোয়াইনঘাটের বগাইয়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে আক্কাস মিয়া (৩০) অজ্ঞান হলেও পরে আবার তিনি সুস্থ হয়ে ওঠেন।

স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতের আঁধারে বিছনাকান্দি পর্যটন স্পটে ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্টে পাথর চুরি করতে যায় শ্রমিকরা। বুধবার রাতে ১৫ থেকে ২০ জন শ্রমিক বাংলাদেশ ভারত সীমান্তের বিছনাকান্দি পর্যটন স্পটের জিরো পয়েন্টে বার্কি নৌকা নিয়ে পাথর তুলতে যান। এসময় ভারত সীমান্তবর্তী এলাকয় ঢুকে পাথর উওোলন শুরু করেছিলেন।

একপর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া দেন। এ সময় বিএসএফও শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে একটি ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ভয়ে পালাতে গিয়ে পাথরের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বিজিবির বাঁশি ও বিএসএফ ফাঁকা গুলির শব্দে আক্কাস মিয়া অজ্ঞান হয়ে পরে। সহপাঠীরা তাকে উদ্ধার করে আনলে ঘণ্টা দুয়েক পর প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরে। এ সময় শ্রমিকরা পালাতে গিয়ে পাথরের আঘাতে কয়েকজনের হাত-পা কেটেও গেছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, মূলত পাথর আনাটাই অপরাধ। শ্রমিকরা পাথর চুরি করতে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিল। বিজিবি খবর পেয়ে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া করে। একই সময় বিএসএফ এসেও শ্রমিকদের ভয় দেখাতে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং একটি ফাঁকা গুলি ছোড়ে। শুনেছি ভয়ে একজনের সমস্যা হয়েছিল তবে সে সুস্থ হয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X