রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেরিতে নৌকা ছাড়ায় সংঘর্ষ, আহত ৫

রৌমারী লঞ্চঘাট। ছবি : কালবেলা
রৌমারী লঞ্চঘাট। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে নৌকা দেরিতে ছাড়ায় যাত্রী, ইজারাদারের লোকজন ও নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ফুলুয়ারচর নৌকা ঘাটে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- ঘাটের টিকিট মাস্টার আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম৷ এছাড়া আহত যাত্রীদের নাম জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন ২ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা ও নৌ ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ফুলুয়ারচর নৌকা ঘাটে নৌকা ছাড়াকে কেন্দ্র করে ঈদে ঘরমুখো যাত্রী, ইজারাদের লোকজন ও নৌকা মাঝিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যাত্রী এবং ঘাটের টিকিট মাস্টারসহ ৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ কালবেলাকে বলেন, আহত অবস্থায় ৩ ব্যক্তিকে হাসপাতালে আনেন। এদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাটের দায়িত্বে নিয়োজিত নাছির উদ্দীন কালবেলাকে বলেন, সকালে কয়েকজন যাত্রী কুড়িগ্রাম যাওয়ার জন্য আসে, পরে সিরিয়াল অনুযায়ী সকাল সাড়ে ৭টায় নৌকা ছাড়ার সময় ছিল। কিন্তু ওই যাত্রীরা নির্ধারিত সময়ের আগে যেতে বলেন নৌকার মাঝিকে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি আরও বলেন, ওই যাত্রীরা পেশায় রাজমিস্ত্রী হওয়ায় তাদের হাতে থাকা সরঞ্জাম দিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এসময় ঘাটের টিকিট মাস্টার আমিনুল ইসলাম, শফিকুল ও রফিকুল আহত হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান কালবেলাকে বলেন, নৌকার যাত্রী-ঘাট ইজারাদারের লোকজনসহ প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে নৌকার মাঝিসহ যাত্রীদের মারামারি হয়েছিল। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

তিনি আরও বলেন, এসময় কয়েকজন আহত হয়েছেন বলে সংবাদ পেয়েছি। এ ঘটনায় উভয় পক্ষের মধ্য মীমাংসা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X