পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্যালকের ছুরিকাঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

জয়পুরহাটের কালাই উপজেলায় শ্যালকের ছুরিকাঘাতে সহিফুল ইসলাম এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক শ্যালক জুয়েল রানাকে আটক করেছেন স্থানীয়রা।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে ঘটেছে।

নিহত সহিফুল ইসলাম (৫৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর ঘাতক শ্যালক জুয়েল রানা (৩২) পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘাতক জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক বিষয়ে সোমবার সকালে তার তিন জামাই ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ঘরোয়া বৈঠকে বসেন। সেখানে ছেলে জুয়েলের চিকিৎসার বিষয়ে আলোচনার একপর্যায়ে জুয়েলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সবার সামনে তার দুলাভাইকে গালাগাল করতে থাকে। জুয়েল বাড়ির বাইরে আসতে চাইলে তিন দুলাভাই তাকে বাধা দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরের ভেতরে গেলে তখন তার দুলাভাইয়েরা ঘরে যান। জুয়েল হাতে একটি চাকু নিয়ে ঘরের ভেতরেই তার দুলাভাই সহিফুল ইসলামকে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে জুয়েলকে খুঁজতে থাকে। পালানোর সময় মাঠ থেকে তাকে আটক করা হয়।

নিহতের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাতিজাকে আজ সকালে ডেকে নিয়ে শ্বশুর ও শ্যালক মিলে চাকু মেরে হত্যা করেছে। আমি ভাতিজা হত্যার বিচার চাই।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে দেখি জুয়েলের দুলাভাইয়ের মরদেহ ঘরের ভেতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পুলিশ জনতার হাত থেকে জুয়েলকে উদ্ধার করছে। আসলে কী কারণে হত্যার ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই। তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে। লুটের যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, ঘটনার পর ঘাতক জুয়েলকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১০

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১১

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১২

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৩

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৪

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৫

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৭

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৮

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৯

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

২০
X