নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অচিরেই নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে আজাদ

নারায়ণগঞ্জে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

ষড়যন্ত্র না করে অন্তর্বর্তী সরকারকে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, কোনো প্রকার ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র না করে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।

‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আপনারা দেখেছেন কীভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনারা সেদিকে যাবেন না প্লিজ। আপনারা সম্মান থাকতে দেশ ও জাতির কল্যাণে অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুণ। এবং সেটি ডিসেম্বরের মধ্যে হতে হবে।’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি জননেতা তারেক রহমান। আমাদের নেতা কীভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট সরকার ও খুনি হাসিনাকে এই বাংলার মাটি থেকে বিদায় করেছেন তা সবাই জানে। ঠিক সেরকম কোনো ফ্যাসিস্টের আগমন হলে ফের আমাদের নেতার নেতৃত্বে কঠিন জবাব দেওয়া হবে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ সহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X