মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে ভোগান্তি ছাড়াই যানবাহন পারাপার

পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে যানবাহন। ছবি : কালবেলা
পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে যানবাহন। ছবি : কালবেলা

এবার ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা ঘাটসহ মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন মানুষজন। স্বস্তিতেই ফেরি বা লঞ্চে করে নদী পার হয়ে গন্তব্যের দিকে ছুটছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ।

শুক্রবার (৬ জুন) ভোর থেকেই ঘাট এলাকায় যাত্রীসহ যানবাহনের চাপ থাকলেও ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন।

ঘাট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর পর থেকে দেশের অন্যতম বৃহৎ নৌবন্দর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর সংখ্যা কমে আসে অর্ধেকে। তবে ঈদসহ যে কোনো উৎসবের সময় এই নৌপথে যানবাহন ও যাত্রী চাপ বেড়ে যায়। কিন্তু নৌপথে পর্যাপ্ত ফেরি থাকায় বিগত কয়েকটি ঈদে যানবাহন ও যাত্রীরা ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফেরিঘাট পার হয়ে নিজ নিজ গন্তব্য পৌঁছেছেন মানুষ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৭টি ফেরি ও আরিচা-কজিরহাট নৌ-পথে ৭টি ফেরি চলাচল করছে। অন্যদিকে কাটা বাসের যাত্রীদের পারাপারের পাটুরিয়ায় দৌলতদিয়া নৌ পথে ১৮টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন কালবেলাকে বলেন, আজ ভোর থেকেই ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন চাপ বেড়ে যায়। আমাদের পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রী ও যানবাহন চালকদের তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না।

তিনি বলেন, রাতভর যানবাহন ও যাত্রীর বেশ চাপ ছিল, তবে সকালের দিকে অপেক্ষমাণ সব যানবাহনই পারাপার করতে পেরেছি। এখন ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ির তেমন লম্বা সারি নাই।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন কালবেলাকে বলেন, মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই ঈদে ঘরে ফিরছেন মানুষ।

তিনি আরও জানান, আরিচা ঘাটে ফেরি কম থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও, পাটুরিয়া ঘাট এলাকা দিয়ে কোনো ভোগান্তি ছাড়াই মানুষ নৌ-পথ পার হতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X