বগুড়া ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাসচাপায় নিহত বাবা-ছেলে। ছবি : সংগৃহীত
বাসচাপায় নিহত বাবা-ছেলে। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৭ মে) সকাল ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ।

স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার পেরিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস বাবা-ছেলেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান দুজন।

তারা আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, আমরা তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আজিজুল হক বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল ত্যাগ করা বাসটি শনাক্ত করতে এবং চালককে আটকে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X