তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

সুনামগঞ্জের তাহিরপুরে সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মী মায়ের। শুক্রবার (৬ জুন) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজার এলাকা সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

গার্মেন্টস কর্মী নয়ন মনি উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন নয়ন মনি। ঈদের ছুটিতে ১০ বছর বয়সী ছেলে তায়েবকে নিয়ে তার বাবার বাড়ি পুরানঘাট গ্রামের মতিউর রহমানের বাড়ি যাচ্ছিলেন। নৌকাযোগে একতা বাজার এলাকার একটু দূরে হাওর পাড়ি দেওয়ার সময় হঠাৎ তার ছেলে তায়েব পানিতে পড়ে গেলে ছেলেকে বাঁচাতে নয়ন মনি পানিতে ঝাঁপ দেন। ছেলেকে উদ্ধার করে নৌকায় তুলে দিতে পারলেও নিজে তলিয়ে যান পানিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছার অনেক আগেই ওই নারী মারা গেছেন।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X