কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়েছে।

রোববার (০৮ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই কোরবানির আয়োজন করেন। পরে উপজেলার এক হাজার পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরণ করা হয়।

তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। সকাল থেকে শতাধিক মানুষ গরুর গোশত প্রস্তুত করেন। পরে এসব গোশত ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গরুর মাংস ছাড়াও ঈদের উপহার সামগ্রীতে ছিল আটা, আলু ও সয়াবিন তেল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। তাই তাদের সম্মানে এ আয়োজন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর গোশতসহ উপহার সামগ্রী ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X