সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নিহত

সিলেটের মানচিত্র। ছবি : গ্রাফিক্স কালবেলা
সিলেটের মানচিত্র। ছবি : গ্রাফিক্স কালবেলা

সিলেটে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নিহত হয়েছেন। ঈদের দ্বিতীয় দিনে ট্রাক চাপায় তিনি নিহত হন।

চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) ব্যাটারিচালিত অটোরিকশায় গন্তব্যে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সামছুল হাবিব।

তিনি জানান, রোববার (০৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে ট্রাক চাপায় আহত হন তিনি। পরে ৪ ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক সামনে থেকে ব্যাটারিচালিত অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ডা. জেসি গুরুতর আহত হন। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রহিমা খানম জেসির মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সামছুল হাবিব বলেন, ট্রাকচাপায় এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X