নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ আর সহ্য করবে না, হুঁশিয়ারি দুলুর

বক্তব্য দিচ্ছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমাদের নেতা তারেক রহমান ডিসেম্বরের মধ্যে ভোট হলে ভালো হয় বলেছেন। আমরা চাই আপনারা নতুন করে বিবেচনা করেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র-চক্রান্ত আর করবেন না। দেশের মানুষ আর সহ্য করবে না। ২০ বছর ধরে শুধু একটা ভোটের জন্য মানুষ ক্লান্ত হয়ে গেছে।

রোববার (৮ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সড়কুতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে সময় নির্বাচনের কথা বলা হচ্ছে সে সময় নির্বাচনের সঠিক সময় নয়। তখন ‘রমজান মাস’ এবং বৃষ্টিপাত হতে পারে। তাই এমন একটা সময় ভোট দেন যখন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে যাবে।

দুলু বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের স্থান নেই। আওয়ামী লীগ গত ১৫ বছর যারা প্রকাশ্য দিবালোকে মিছিল করে লাল পতাকার নামে মানুষকে হত্যা করতো, তাদেরকে পুরস্কৃত করতো। গত ১৫ বছর যারা নাটোর অঞ্চলে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে আমি বেঁচে থাকতে তাদের স্থান এই নাটোরে আর হবে না।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন—দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X