কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ১৫ বছরে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেনি : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ০৫ আগস্টের পরিবর্তনের পর মাসজুড়ে যেখানে গিয়েই সালাম দিয়েছি, সবাই উত্তরে বলেছে ‘ঈদ মোবারক’। এটি একটি বড় পরিবর্তনের বার্তা। অথচ গত সাড়ে ১৫ বছরে ৩২টি ঈদ চলে গেছে, কিন্তু দেশের মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেনি।

রোববার (৮ জুন) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে, দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যত ধ্বংসপ্রাপ্ত।

ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমরা অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনমুক্ত হোক- এটাই আমাদের প্রত্যাশা।

ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, সাবেক সেক্রেটারি খন্দকার আব্দুস সুবহান, ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমদ খান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির আব্দুল হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মজলিসে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন ও কর্মধা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সালেক আহমদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X