কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার, সেই যুবক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত

অভিযুক্ত সোহান মোল্যা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সোহান মোল্যা। ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্যা (২৬) নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযুক্ত সোহান মোল্যা এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত

সোমবার (৯ জুন) নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্নাইপার রাইফেল উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (৮ জুন) মধ্যরাত থেকে আজ সোমবার (৯ জুন) ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযুক্ত সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী। সোহান মোল্যা নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিতেন।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে তিনি এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়্যারম্যান আমিরুল ইসলাম মনি কালবেলাকে বলেন, সোহানের বাবাকে চিনি, তাকে ভালো চিনি না। শুনেছি সে ছাত্রলীগের সঙ্গে জড়িত।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. কোবাদ বলেন, সে কমিটিতে আছে কি না বলতে পারি না। তবে এলাকায় সে নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দিত।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X